৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:২২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

কুবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন;উপস্থিতি ৯৪.০৮ শতাংশ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৩, ২০২২,
  • 226 Time View

ফজলুল হক জয়, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ২০২১-০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভিত্তিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৪ হাজার ৯৯৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৯৪.০৮ শতাংশ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী।

কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কেন্দ্রের সার্বিকদিক অনেক ভালো ছিল। তাছাড়াও পরিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময়ে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category