৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৪২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

ঈদের দিনেও বৃষ্টিপাতের পূর্বাভাস

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৮, ২০২৩,
  • 238 Time View

রাজধানীর ন্যায় কুমিল্লার আকাশ বুধবার (২৮ জুন) সকাল থেকেই মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এ অবস্থা বৃহস্পতিবার (২৯ জুন) অর্থাৎ ঈদের দিনও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছুটা কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।

বুধবার (২৮ জুন) সকালে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে বলেন, আজ সারা দিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

তিনি জানান, আজ বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও ঢাকায় বৃষ্টিপাত হবে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।

বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ঈদের দিন রাজশাহী বিভাগে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। যেমন আজ বুধবার সারা দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হবে, যা আগামী ২৪ ঘণ্টা বহাল থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। যা আরও পাঁচ দিন চলতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category