৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী; কোন ষড়যন্ত্রের ধার ধারে না- কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৯, ২০২৩,
  • 196 Time View

ফজলুল হক জয়।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, প্রযুক্তি ব্যবহারে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। ২০৪০ সালে আমাদের নতুন প্রজন্ম আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাবে।তবে স্মার্ট ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে আহবান জানান মন্ত্রী। যারা অপব্যবহার করবে তারা আইনের মুখোমুখি হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ সরকার নির্বাচনে বিশ্বাসী কোন ষড়যন্ত্র কোন পেশীশক্তি বিশ্বাস করিনা ।আমরা বিশ্বাস করি জনগণের রায়। আমরা মনেকরি জনগণ সঙ্গে আছে। কোন ষড়যন্ত্র কাজ হবেনা।বিদেশী কোন দেশ কি বললো সেটা কাজ হবেনা। দেশের জনগণ যখন সঙ্গে থাকে কোন ষড়যন্ত্রই কাজে দেয়না।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় কুমিল্লা-৭ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপিসহ কুমিল্লা উত্তর জেলাআওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সহ চান্দিনা উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আরো বলেন-ভূয়া অসত্য সংবাদ ফেইস বুকে না দেয়া আহবান জানিয়ে মন্ত্রী বলেন আপনারা যেটা সঠিক আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা প্রচার করবেন। কাল্পনিক অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকবেন। না হয় আপনার স্বপ্ন আমার স্বপন আধারে লুকিয়ে যাবে। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ। শেখহাসিনার বিকল্প শুধূ শেখ হাসিনাই। পরে বিকেল ৪ টায় বরুড়া নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমূখী ভবন উদ্ধোধন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল লফিত ভূইয়া স্মৃতি পাঠাগার উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল,বরুড়া পৌরসভার মেয়র মো. বক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক পংকজ বড়ুয়া,জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এবং ড. আলী হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category